ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার পরপরই বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট পরিবহন মালিকরা। আজ রবিবার থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কার্যকর হয়।

এদিকে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে ভাড়া নির্ধারণ কমিটি। বাস মালিক সমিতির একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই আলোচনা হবে বলে জানা গেছে।

পরিবহন মালিক সমিতির প্রস্তাবে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগর এলাকায় বাস ভাড়া প্রায় ৬৪ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে দূরপাল্লার বাস ভাড়া ৩৭ শতাংশ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা। প্রস্তাবে বলা হয়েছে, ১০০ কিলোমিটারের কম ও বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ১ টাকা করে ভাড়া বাড়ানো হতে পারে।

এছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন লঞ্চ ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কাছে পাঠানো হয়েছে।

পরিবহন খাতে এই ভাড়া সমন্বয় নিয়ে আজকের বৈঠকের সিদ্ধান্তের দিকে এখন সবার নজর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব

আপডেট সময় : ০৭:৫২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬