ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির সম্মতি ছাড়া ভিডিও ধারণ ও অনলাইনে ছড়ানো নিয়ে তীব্র সমালোচনা পদ্মা নদীতে পুলিশের ওপর গুলিবর্ষণ, ফাঁড়ি ইনচার্জসহ ৫ জন আহত ৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহ শুরু করবে সরকার সৌদি আরবে ২০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু নালিতাবাড়ীতে নববধূর আত্মহত্যা, স্বামীকে আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারা দিচ্ছে পরিবার সৌদি থেকে ১ লাখ টন তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রামের পথে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ নামে এক যুবক আহত হয়েছেন।

আজ ভোর ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসচালক আতিকুল ইসলাম ও হেলপার মজন মিয়া। আতিকুল ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা এবং মজন মিয়া পাকুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘাটাইলে বাস-ট্রাক সংঘর্ষে চালক-হেলপার নিহত

আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬