ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ড্রেস বিতরণ শুরু ঢাকা জেলা প্রশাসক পদে ফরিদা খানমের নিয়োগ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির সম্মতি ছাড়া ভিডিও ধারণ ও অনলাইনে ছড়ানো নিয়ে তীব্র সমালোচনা পদ্মা নদীতে পুলিশের ওপর গুলিবর্ষণ, ফাঁড়ি ইনচার্জসহ ৫ জন আহত ৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহ শুরু করবে সরকার সৌদি আরবে ২০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু নালিতাবাড়ীতে নববধূর আত্মহত্যা, স্বামীকে আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারা দিচ্ছে পরিবার

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে

প্রথম ওয়ানডেতে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এর আগে একই ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৩ উইকেটে হারায় স্বাগতিকরা। নারী ওয়ানডেতে পঞ্চম চেষ্টায় শ্রীলঙ্কার বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়।

দুই শতাধিক রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় সহজ জয় মনে হলেও শেষ দিকে নাটকীয়তা তৈরি হয়। মাত্র ১১ বলের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে নিগার সুলতানার দল।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এর আগে বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হলেও ছেলে ও মেয়েদের পর্যায়ে এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে, প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার মেয়েদের জন্য।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছেন— জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

আপডেট সময় : ১২:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬