ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ড্রেস বিতরণ শুরু ঢাকা জেলা প্রশাসক পদে ফরিদা খানমের নিয়োগ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির সম্মতি ছাড়া ভিডিও ধারণ ও অনলাইনে ছড়ানো নিয়ে তীব্র সমালোচনা পদ্মা নদীতে পুলিশের ওপর গুলিবর্ষণ, ফাঁড়ি ইনচার্জসহ ৫ জন আহত ৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহ শুরু করবে সরকার সৌদি আরবে ২০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু নালিতাবাড়ীতে নববধূর আত্মহত্যা, স্বামীকে আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারা দিচ্ছে পরিবার

কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার জাল জব্দ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে সক্রিয় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে Inter-Services Public Relations (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় নদীর তীরে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ মাছ ধরার জাল মজুত করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ‘সি হার্ট’ নামে একটি গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ জাল জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আইএসপিআর আরও জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার জাল জব্দ

আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬