ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বিএনপির নিশ্চিত জয় দেখেই ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে: বেবী নাজনীন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত দেখে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরির চেষ্টা করা হচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী ১৭ বছর বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, কিন্তু কোনো লাভ হয়নি।

বিএনপি ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে আরও শক্তিশালী হয়েছে। বর্তমানেও ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। কারণ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের ভোট। তারুণ্যের ভোটেই আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে বেবী নাজনীন এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজনের সঞ্চালনায় সমাবেশটি হয়। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ। সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা, কিশোরগঞ্জ উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। আর বিএনপি ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন করেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে। তবে অনেক বাধা আসতে পারে। সে বাধাকে ভয় পায় না বিএনপি। বিএনপি দেশের জনগণকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং করবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় বসে আছে

কবে নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোট দিয়ে তার গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, কিছু লোক পিআর পিআর করছে। জনগণ পিআর কী বুঝে না। জনগণ ভোটের আসনভিত্তিক ফলাফল বুঝে। জনগণ ১৭ বছর

তাদের ভোটাধিকার প্রদান করতে পারে নাই। তাই জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে নির্বাচন হবে, কবে তাদের ভোট দেবেন। দেশের মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির নিশ্চিত জয় দেখেই ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে: বেবী নাজনীন

আপডেট সময় : ১২:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫