ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়: ওসমান হাদি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা আমার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন।

বৃহস্পতিবার দেয়া ফেসবুক স্ট্যাটাসে আরো বলেন, শুধু এটুক বলি- বাংলাদেশ নামক এই জমিনটুকুন দুনিয়ায় যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসনও থাকবে ততদিন।

সুতরাং কেয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এ মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে হ’ত্যার মধ্য দিয়ে এ লড়াই কোনোদিনই বন্ধ হবে না।

ওরা এক আবরারকে হ’ত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এ জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই।

অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিবো না। মাতৃভূমির এই পবিত্র মাটিরে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনক্রমেই দমে যাবো না। না মানে- না!

হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই। সাহস ও ইনসাফের বৃষ্টিতে আমাদের বক্ষ ভিজায়ে দাও খোদা।

মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। ‘আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি’। লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়: ওসমান হাদি

আপডেট সময় : ০১:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫