আদালতে দায় স্বীকার করলেন সেই পর্ন তারকা যুগল!
- আপডেট সময় : ০৮:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি পর্ন তারকা যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি রবিবার ঢাকার আদালতে দায় স্বীকার করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান, তাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার আবেদন করেন। আবেদন মঞ্জুর হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
এর আগে ২০ অক্টোবর ভোররাতে সিআইডি, এলআইসি ও সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সদস্যরা বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে যুগলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পর্ন ভিডিও তৈরির আলামত হিসেবে মোবাইল, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরদিন ২১ অক্টোবর তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, যুগল আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে ভিডিও আপলোড করত। এছাড়া টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাত। অভিযোগ রয়েছে, তারা কেবল নিজেরাই ভিডিও তৈরিতে জড়িত নয়, অন্যদেরও এই জগতে প্রলুব্ধ করত।
২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয়। পরবর্তী এক বছরে তাদের প্রকাশিত ১১২টি ভিডিও দুই কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এই ঘটনায় সিআইডির সাইবার তদন্ত বিভাগের উপপরিদর্শক শামীম হোসেন পল্টন মডেল থানায় মামলা করেন।




















