ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বিএনপি নেতার বাস ভাঙচুর করলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

নিজ দলের নেতার বাস ভাঙচুর করলেন জেলা ছাত্রদলের নেতা। গতকাল রাত সাড়ে ৮টায় পুরান বগুড়া নর্থবেঙ্গল সাব ফ্যাক্টরির কাছে একটি গাড়ি সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন জেলা ছাত্রদলের সহসম্পাদক আতিকুল আতিক। এ সময় গায়ে পানি ছিটে গেলে ওই বাসের স্টাফদের কথা কাটাকাটি হয়। এরপর আতিক ছেলেপেলেকে জড়ো করে বাসটিতে ভাঙচুর চালায়। পরে আগুন লাগাতে গেলে মোটর শ্রমিক নেতাদের সহযোগিতায় তারা চলে যায়।

গাড়ির মালিক মিজানুর রহমান মিজান জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক। তিনি আক্ষেপ করে বলেন, গতকালই গাড়িতে নতুন করে বডি বানিয়ে রাস্তায় নামানো হয়। তিনি বলেন ফেসবুকে পোস্ট করে লিখেন, ক্ষমতায় না আসতেই দলের নামে বাহাদুরি। বিএনপি ও ছাত্রদলের ফোন পেয়েও ভাঙচুর থামায়নি।

এ ব্যাপারে আতিক ও সাব্বিরের নামে বগুড়া সদর থানায় মিজানুর রহমান অভিযোগ দায়ের করেছেন। বগুড়া সদর থানার দারোগা নজরুল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতার বাস ভাঙচুর করলেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ০১:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫