ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

গাজীপুরে বিএনপির সড়ক অবরোধ, টায়ারে আগুনে ১২ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

গাজীপুর-৬ আসনের বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেইট এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। জানা গেছে, গাজীপুরে এবার নতুন করে ৬ আসন যুক্তকরণের প্রস্তাবনা হয়। বিষয়টি নিয়ে হাই কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন এ আসনের নেতাকর্মীরা। তবে গত দুই দিন আগে হাইকোর্টের রায়ে ছয় আসন বাতিলের সিদ্ধান্ত আসে। শুনানির পরপরই ফের আসন রক্ষায় আপিল করে বিএনপি।

এ ঘটনায় বুধবার সকালে আসনটির বিএনপির নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন নেতাকর্মীরা। গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে বিএনপির সড়ক অবরোধ, টায়ারে আগুনে ১২ কিলোমিটার যানজট

আপডেট সময় : ১২:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫