সংবাদ শিরোনাম ::
মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন এ তথ্য নিশ্চিত করেন।
রিপন জানানা, দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ করে মোটরসাইকেলে কয়েকজন এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এসময় আশপাশের সবাই আতঙ্কে এদিক-সেদিক ছুটাছুটি করতে থাকেন। ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।




















