ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

হাসিনার ফাঁসির রায়ে এনসিপির স্বস্তির মিছিল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় স্বস্তি প্রকাশ করে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সোমবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর বাংলা মটর এলাকায় মিছিল বের করে দলটির নেতা কর্মীরা।

এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানাতে সোমবার বিকালে বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় হওয়া পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এক মাসের মধ্যে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা শুনেছি যে, সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করব এবং দাবি জানাব যে, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জুলাই-আগস্টের ভিক্টিম হিসেবে বিচারের রায় ও তা কার্যকর দেখতে চাই। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আজকের রায়ে ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। তবে এই রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, বরং দল ও প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন। ফলে আওয়ামী লীগও দল হিসেবে এই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনার ফাঁসির রায়ে এনসিপির স্বস্তির মিছিল

আপডেট সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫