ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

রংপুরের পার্কের মোড়ে আগ্নেয়াস্ত্রসহ দুই এনসিপি নেতাকে আটক করেছে সাধারণ ছাত্র-জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. রাগিব ও তুষার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাতে পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন তুষার ও রাগিব। একপর্যায়ে তারা নিজেরাই উত্তেজিত হয়ে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত ছাত্র-জনতা তাদের ধাওয়া করে আটক করে গণধোলাই দেয় এবং কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম জানান, “পূর্বের একটি মারামারিকে কেন্দ্র করে আজ অর্ত নামের এক ছেলেকে বাইক নিয়ে এসে একদল হামলা চালায় এবং তাকে মারতে মারতে কাওছার একাডেমির সামনে আনে। তখন স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল। ঠিক তখনই ভুক্তভোগীর মামা পরিচয়ে এনসিপির দুই নেতা এসে পিস্তল বের করে গুলি করতে চান। পরে সবাই মিলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।”

এ বিষয়ে তাজহাট থানার এসআই মো. মোসাদ্দেক বলেন, “আটককৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ দুই এনসিপি নেতা আটক

আপডেট সময় : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫