ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ছাত্রদলে এসে প্রমোশন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। তিনি হলেন ইমন রানা ভূঁইয়া, এরআগে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।

গত ২২ অক্টোবর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয় । কমিটি অনুমোদনের প্রায় একমাস পর গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির প্যাড ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইমন রানা ভূঁইয়ার । তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা ফেসবুকে লেখেন এই কমিটির বিষয়ে তারা অবগত নয় । তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন । কিন্তু এই ইমন ভূঁইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন । এছাড়াও এই কমিটির সহ-সভাপতি করা হয়েছে জুবায়ের ভূঁইয়াকে । তিনি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য।

আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ।

ব্রাহ্মণপাড়া উপজেলা আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সৌরভ ভূঁইয়াকে । কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৌরভ তার ফেসবুক একাউন্টে একটি বার্তা পোস্ট করেন ।

তিনি বলেন, আমি কোন রাজনীতির মধ্যে জড়িত না । আমার জীবনেও কোন দলের কাজ করিনি । আমার বংশেও রাজনীতি করে না । কে বা কারা আমার নাম ছাত্রদলের কমিটিতে দিয়েছে তা আমি জানি না । আমি আর তীব্র নিন্দা জানাচ্ছি । আমি এই কমিটি থেকে অব্যাহতি চাই ।

এ বিষয়ে জানতে চাইলে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমন রানা ভূঁইয়া বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না । আমার নাম এর আগেও ছাত্রলীগের কমিটিতে দিয়েছিল এটাও আমি গতকাল দেখেছি । আমি কোন রাজনীতির সাথে জড়িত না ।

ব্রাহ্মণপাড়া উপজেলা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বে থাকা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলেমান মুন্সী  বলেন, আমরা কলেজ ছাত্রদলের কমিটি গঠনের জন্য ফর্ম সংগ্রহ করেছি । এগুলো আমরা কেন্দ্রে পাঠিয়েছি । আমি যেই নাম কেন্দ্রে পাঠিয়েছি এই নামের মধ্যে ছাত্রলীগ নেতা ইমন রানার নাম ছিল না । হয়তোবা কেউ করে এই নামগুলো কেন্দ্রে পাঠিয়েছে । এই বিষয়ে আমি অবগত না ‌ ।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান  বলেন, আমরা ফরম সংগ্রহ করে কেন্দ্রে পাঠিয়েছি । ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে আমি ছিলাম না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রদলে এসে প্রমোশন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০২:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫