ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

বিপিএলের ১২তম আসরের আগেই ক্রিকেটের উত্তাপ বেড়েই চলেছে। তিন দফা পেছানোর পর নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, যেখানে এবার প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে প্রথমবারের মতো আয়োজন হবে ‘অকশন’। ঠিক এর আগ মুহূর্তেই নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি বিপিএলে যোগ করেছে।

দেশ ট্রাভেলসের মালিকানায় এই নতুন দলটি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে অনুমোদন পেয়েছে। দলটির এক কর্মকর্তা জানান, “রাতেই ইমেইলে নিশ্চিতের খবর পৌঁছেছে। আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে।”

নতুন দল যোগ হওয়ায় বিপিএলের দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। সবকিছু ঠিক থাকলে নতুন মৌসুম মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি। এছাড়া দ্বাদশ আসরে কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও পরিবর্তন এসেছে।

ফ্র্যাঞ্চাইজির মালিকানা তালিকা

রংপুর রাইডার্স — টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)

ঢাকা ক্যাপিটালস — চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)

সিলেট টাইটান্স — ক্রিকেট উইথ সামি

রাজশাহী ওয়ারিয়র্স — নাবিল গ্রুপ

চিটাগং রয়েলস — ট্রায়াঙ্গাল সার্ভিস

নোয়াখালী এক্সপ্রেস — দেশ ট্রাভেলস

নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগের উৎসাহ আরও বেড়ে গেছে, বিশেষ করে নোয়াখালীবাসীর মধ্যে, যারা এবার প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন বিপিএলের মঞ্চে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

আপডেট সময় : ০২:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫