ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

রাজশাহী, ১৯ জানুয়ারি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রদলের নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ অভিযোগ করেন, সালাউদ্দিন আম্মার বিভিন্ন সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে তালা ঝুলিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এসব কর্মকাণ্ড তার মানসিক ভারসাম্যহীনতার প্রমাণ বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের তাকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতা।

এ সময় শাকিলুর রহমান সোহাগ বলেন, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। প্রশাসন যদি তাকে মানসিক চিকিৎসার আওতায় আনতে বা তার অভিভাবকদের কাছে তুলে দিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্রদলই তার চিকিৎসার ব্যবস্থা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম আরও কড়া ভাষায় সমালোচনা করে বলেন, দ্বিমুখী নীতি ও ভণ্ডামি এই ক্যাম্পাসে মেনে নেওয়া হবে না। তিনি সালাউদ্দিন আম্মারকে ক্যাম্পাস থেকে বিতারিত করার হুঁশিয়ারিও দেন।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, একজন সচেতন শিক্ষার্থীর আচরণ কখনো এমন হতে পারে না। রাকসুর জিএস হিসেবে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করার কথা থাকলেও সালাউদ্দিন আম্মার এমন কর্মকাণ্ডে জড়াচ্ছেন, যা ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করছে। এসব কারণে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ছাত্রদল উদ্বিগ্ন এবং চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে রোববার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির একটি ব্যানার নিজ হাতে খুলে ফেলেন সালাউদ্দিন আম্মার। একইদিন সকালে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে উদ্দেশ করে ব্যানার অপসারণের আলটিমেটাম দেন।

ব্যানার খোলার ভিডিও পোস্ট করে সালাউদ্দিন আম্মার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার অপসারণ না করায় তিনি নিজেই তা খুলে ফেলেছেন। ক্যাম্পাসে দলীয় ব্যানার ও শিক্ষক রাজনীতির বিরোধিতা করতেই এ পদক্ষেপ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি একটি বর্বরোচিত ঘটনা। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার খুলে ফেলার ঘটনায় তিনি ঘৃণা ও নিন্দা প্রকাশ করেন এবং এর বিচার জাতির বিবেকের ওপর ছেড়ে দেন বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় : ০৪:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬