ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ জাপানের অমোরিতে ৫.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ বিদ্যুৎ সংকটে সিরাজগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ

উখিয়ায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার: আতঙ্কের পর নিরাপদে অবমুক্তির প্রস্তুতি

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া:
  • আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় আবারও উদ্ধার করা হলো বিরল প্রজাতির এক বিশাল বার্মিজ অজগর। প্রায় ২৫ কেজি ওজন ও ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দৌছড়ি বিটের নাপিতপাড়া এলাকার আবদুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করে বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আবদুর রহিমের বাড়ির পাশের একটি আমগাছে সাপটি চোখে পড়ে। এক নারী প্রথমে দেখতে পেয়ে চিৎকার দিলে মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষজন আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। পরে খবর পেয়ে বন বিভাগের দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।

বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করি। এটি বার্মিজ প্রজাতির অজগর, যার ওজন প্রায় ২৫ কেজি ও দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এ ধরনের সাপ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। শিগগিরই সেটিকে প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন (রবিবার) রাত ২টার দিকে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করেছিল বন বিভাগ। পরদিন সেটি দৌছড়ি রিজার্ভ বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা অজগরটি দেখে ভয়ে আতঙ্কিত হলেও বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ অজগর মানুষের জন্য সরাসরি ক্ষতিকর নয়। বরং এরা বনাঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্য প্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এ ধরনের সাপ এখন প্রায়ই লোকালয়ে প্রবেশ করছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, অজগরের মতো বড় আকারের বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে। এতে সাপ কিংবা মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার: আতঙ্কের পর নিরাপদে অবমুক্তির প্রস্তুতি

আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫