সংবাদ শিরোনাম ::
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট, সিলেট, যা ঢাকার থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। ভূমিকম্পটি হালকা ধরনের হওয়ায় তাতক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এই তথ্য বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষণিকের দমকা ধাক্কা অনুভব করেছেন, তবে কোনো বড় ধরনের ঝুঁকি বা বিপদের তথ্য নেই।




















