ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬: প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা মার্চ-এপ্রিলে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে এবং এ প্রক্রিয়া চলবে আগামী ২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে তিন দফা সময় বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া শেষে এখন পরীক্ষার প্রস্তুতি পর্যায়ে রয়েছে গুচ্ছ কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এবার প্রতিটি ইউনিটের জন্য ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগও রাখা হয়েছে। বিস্তারিত তথ্য গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

এবার গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া ২০টি বিশ্ববিদ্যালয় হলো— ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত এই ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একক আবেদনের মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি করেছে। এখন শিক্ষার্থীদের নজর পরীক্ষার প্রস্তুতি ও নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহের দিকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬: প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা মার্চ-এপ্রিলে

আপডেট সময় : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬