ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

পুরো রমজান মাসে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসজুড়ে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই এ আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে স্কুল, কলেজ ও মাদরাসাসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় টানা পাঁচ দিন শিক্ষা কার্যক্রম স্থগিত ছিল।

ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা ও পবিত্র শবে বরাত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। ফলে মাসজুড়ে ছুটির প্রভাব পড়েছে শ্রেণি কার্যক্রমে।

স্কুলের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি নির্ধারিত রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিন ছুটি থাকার কথা ছিল। তবে হাইকোর্টের নতুন নির্দেশনায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকেই। দীর্ঘ এ বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিনের বিরতি থাকবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত।

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা-ই-ইয়াজ দহম উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে। এছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান উপলক্ষে নিয়ম অনুযায়ী ছুটি বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুরো রমজান মাসে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০৪:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬