সংবাদ শিরোনাম ::
সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-সংক্রান্ত প্রস্তুতি এবং চলমান ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাদের বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।




















