ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম ত্বরান্বিত, নাগরিকদেরও সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

ডেঙ্গু মোকাবেলায় সরকারি পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং জনগণকেও সহায়তার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “মশা ভয়াবহভাবে বেড়েছে কথাটা সত্য। মশা বৃদ্ধির জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, তারপরে আমরা ক্ষমতায় এসে শপথ নিয়ে কাজ শুরু করেছি। মাত্র সাত দিন চলবে এই তৎপরতা।”

স্বাস্থ্যমন্ত্রী বুধবার ‎সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি জানান, নগরবাসীকে মশার যন্ত্রণার থেকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে এবং মশা নিধনে মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে তৎপরভাবে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, আমদানি করা ওষুধের কিছু স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর কার্যকারিতা দ্রুততম সময়ে নিশ্চিত করা হবে। যদি ওষুধ কার্যকর না হয়, তবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি আশাবাদ প্রকাশ করেন, বর্তমান ওষুধের কার্যকারিতা যথাযথ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম ত্বরান্বিত, নাগরিকদেরও সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬