ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

‘আপনি স্বাধীন খসরু নন, অশ্লীল খসরু’- উপদেষ্টাকে নিয়ে মন্তব্যে নিন্দার ঝড়

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

দুই পর্দার জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত দর্শকপ্রিয় নাটক ‘তারা তিনজন’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় নেটপাড়া। শুধু তাই নয়, এই অভিনেতাকে নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে দেশের তারকামহলেও।

গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন খসরু। সেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড়। অভিনেতাকে অত্যন্ত অশালীন বলে তোপ দাগা হয়, সঙ্গে দেওয়া হয় ‘মানসিক বিকারগ্রস্ত’ তকমাও। নেটিজেনদের মত, মানুষের নৈতিকতা ও মূল্যবোধ যখন ধ্বংস হয় তখন সে যা খুশি তাই বলতে থাকে।

এ ঘটনায় সরব হয়েছে দেশের তারকাঅঙ্গনও। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার নিজের ফেসবুকে লিখেছেন, ‘একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না। যারা এমন করেন তারা বোধসম্পন্ন মানুষই না! অভিনেতা হিসেবে পরিমিতিবোধ থাকা জরুরি। কথায় পরিমিত ও সংযত হন। আপনি আমাদের দেখা স্বাধীন খসরু নন, আপনি অশ্লীল খসরু।’

অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে।’

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ছোটপর্দার অভিনেতা আরশ খান লিখেছেন, ‘রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন আপনার ন্যূনতম বোধ থাকাটা জরুরি। আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরি। পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি।’

এদিকে, নিজের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতা স্বাধীন খসরু। শুক্রবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

‘অনুশোচনা’ শিরোনামে দেওয়া ওই পোস্টে অভিনেতা বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে।’ তিনি বলেন, ‘এখানে কোনো নারী কেন, নারী পুরুষ বলে কোনো কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!’

অভিনেতা আরো বলেন, ‘যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।’

উল্লেখ্য, অনেকদিন ধরেই অভিনয়ে নিয়মিত নন স্বাধীন খসরু। তবে এর মধ্যে একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য শিরোনাম হয়েছেন তিনি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে নিজেকে আরও গুটিয়ে নেন এই অভিনেতা। বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘আপনি স্বাধীন খসরু নন, অশ্লীল খসরু’- উপদেষ্টাকে নিয়ে মন্তব্যে নিন্দার ঝড়

আপডেট সময় : ১২:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫