ঈদ যাত্রা শুরু, কমলাপুরে যাত্রীদের চাপ
- আপডেট সময় : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। সব ট্রেনই নির্ধারিত সময়ে ছাড়ার ফলে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে-মেয়েদের সঙ্গে আগেভাগে বাড়ি ফিরছেন। তবে কয়েকটি ট্রেনে বগি নম্বর না থাকায় কিছু যাত্রীর ভোগান্তির কথাও জানা গেছে।
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। আজ থেকে পাওয়া যাচ্ছে ২৫ মার্চের ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে সব আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে।
পশ্চিমাঞ্চলের ট্রেনের আসনের টিকিট সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ২৩ মার্চের টিকিট ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ বিক্রি হয়েছে। এছাড়া ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে।
যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। এক যাত্রী সর্বোচ্চ একবার চারটি আসনের টিকিট কিনতে পারবেন, এবং কোনো টিকিট রিফান্ড করা হবে না।




















