ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, গত ১১ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন শিশু মারা গেছে। অথচ হাসপাতালের পরিচালক ভেন্টিলেটর সংকটের বিষয়টি আগে জানাননি। এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি কঠোর মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে তিনি বলেন, পরে পাওয়া প্রতিবেদনে দেখা গেছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্যই সঠিক ছিল।

মন্ত্রী জানান, সরকারি প্রক্রিয়ায় সময় লাগায় ব্যক্তিগত উদ্যোগে জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সংগ্রহ করা হচ্ছে এবং আরও দুটি আনার চেষ্টা চলছে।

চিকিৎসকদের নৈতিকতা প্রসঙ্গে তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ভরসা করে। তাই তাদের আচরণ ও দায়িত্ববোধ আরও উন্নত হওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

আপডেট সময় : ০৫:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬