সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ১,৩০০ কোটি টাকার কর্পোরেট বন্ড অনুমোদন
- আপডেট সময় : ০১:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১,৩০০ কোটি টাকার কর্পোরেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। সোমবার (৩০ মার্চ) বিএসইসির ১০০৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত বন্ডটি ১০০ শতাংশ সিকিউরড (মর্টগেজ-ব্যাকড), নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল এবং জিরো-কুপন বৈশিষ্ট্যের। এর মেয়াদ ৩ বছর এবং ডিসকাউন্ট রেট ১৩.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্রতি ইউনিটের মূল্য ১৩ লাখ টাকা।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি (HNIs), স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানির কাছে ইস্যু করা হবে। সংগ্রহীত অর্থ ব্যবহার করা হবে বিদ্যমান ব্যাংক ও আর্থিক ঋণ পরিশোধে।
বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক পিএলসি। বন্ডটি শেয়ারবাজারে লেনদেনের জন্য অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (ATB) তালিকাভুক্ত হবে।




















