ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

সাভারে যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরের একটি পরিত্যক্ত প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানার চরমোরারিদ গ্রামের আব্দুর সাত্তার মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে স্থানীয়রা আনন্দনগর হাউজিংয়ের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহতের গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে জবাই করে হত্যা করেছে। প্রযুক্তির সহায়তায় হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ব্যবহার করে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাভারে যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬