ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার, আতঙ্কে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ী পরিবারের

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গ্রেপ্তার ব্যক্তি জাকির হোসেন, যিনি স্থানীয়ভাবে বিএনপির একজন নেতা হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুর-এর ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, আগারগাঁও এলাকায় ভাতের হোটেল পরিচালনাকারী ব্যবসায়ী আলমগীরের কাছ থেকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। পাশাপাশি তারা নিয়মিত হোটেলে এসে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেত।

মামলার তথ্যমতে, গত ৩০ মার্চ বিকেলে আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে আলমগীর সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে তা পরিশোধ করেন।

চাঁদাবাজদের এমন নির্যাতনে ভুক্তভোগী আলমগীর ও তার পরিবার চরম আতঙ্কে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারা নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার উদ্যোগ নিলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে।

পরে ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার, আতঙ্কে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ী পরিবারের

আপডেট সময় : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬