ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কুষ্টিয়ায় ডিসি বদলি নিয়ে মন্তব্যে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-এর জেলা প্রশাসকের বদলি সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজা-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মো. আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার মো. রবিউল ইসলামের পক্ষে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার খুৎবার আগে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। পরবর্তীতে তার ওই বক্তব্যের ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই সংসদ সদস্যের কাছে ওই অভিযোগের সপক্ষে প্রমাণ চাওয়া হয়েছে।

নোটিশে আরও দুইটি দাবি জানানো হয়েছে—উক্ত অভিযোগে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ৭ দিনের মধ্যে প্রকাশ করা এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া।

আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এমন বক্তব্যের পক্ষে প্রমাণ থাকা জরুরি। প্রমাণ না থাকলে তা গুজব ছড়ানোর শামিল।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় ডিসি বদলি নিয়ে মন্তব্যে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

আপডেট সময় : ০৬:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬