ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

যাত্রাবাড়ীতে পারিবারিক বিরোধে কলেজছাত্রী নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনায় দিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা-ভাঙ্গা প্রেস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে পাওনা টাকা আদায়ের জন্য ভোরে তার বাসায় যান। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে আহত করেন।

এরপর পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠলে আবু মুসা নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন বলে জানা যায়। পরে তাদের মেয়ে দিয়া আক্তার এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই ঘটনায় নবীউল্লাহর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজও আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আহত আবু মুসাও পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাত্রাবাড়ীতে পারিবারিক বিরোধে কলেজছাত্রী নিহত, আহত ৩

আপডেট সময় : ০১:৪৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬