ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ড্রেস বিতরণ শুরু ঢাকা জেলা প্রশাসক পদে ফরিদা খানমের নিয়োগ প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির সম্মতি ছাড়া ভিডিও ধারণ ও অনলাইনে ছড়ানো নিয়ে তীব্র সমালোচনা পদ্মা নদীতে পুলিশের ওপর গুলিবর্ষণ, ফাঁড়ি ইনচার্জসহ ৫ জন আহত ৩ মে থেকে ধান-চাল-গম সংগ্রহ শুরু করবে সরকার সৌদি আরবে ২০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, একজনের মৃত্যু নালিতাবাড়ীতে নববধূর আত্মহত্যা, স্বামীকে আটক মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত যুবকের কবর পাহারা দিচ্ছে পরিবার

বগুড়ায় বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বগুড়ায় সফরে এসে দিনভর ব্যস্ত কর্মসূচি পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সার্কিট হাউস থেকে হেঁটে বের হয়ে তিনি জেলা জজ আদালত চত্বরে পৌঁছান, এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

সোমবার (২০ এপ্রিল) সকালে সার্কিট হাউস থেকে বের হয়ে প্রায় পাঁচ মিনিট হেঁটে আদালত এলাকায় পৌঁছালে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং অনেকের সঙ্গে হাত মেলান। ফুল ছিটিয়ে ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন তিনি। একই সঙ্গে সকাল সোয়া ১১টায় ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচনের কথা রয়েছে। পরে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল-এ হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ-এ জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাব-এর নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান

আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬