ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে কিশোরী ধর্ষণ, ঘটনায় যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় পূজামণ্ডপ দেখানোর কথা বলে ঘুরতে নিয়ে এক গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল বাশার (২৫) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার রাতে মিলন নামের একজনকে গ্রেফতার করেছেন। মিলন নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। তবে বুধবার দুপুর পর্যন্ত অভিযুক্ত অটোরিকশা চালক বাশারকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। গত সোমবার দুপুরে সে তার বন্ধু মিলনের সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেন ওই বন্ধু। এ সময় অটোরিকশা চালক আবুল বাশার হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন।

একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশা চালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে যায়। তবে তাকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গারো ওই তরুনীর মা বাদী হয়ে থানায় দুজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দেয়ার পর আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করেছি। গারো তরুণীর বন্ধু মিলনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে কিশোরী ধর্ষণ, ঘটনায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫