ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

৩ সন্তান রেখে পালিয়েছেন স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজী উপজেলায় দীর্ঘ এক যুগের সংসার ও তিন সন্তানের মা হয়েও স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রবাস ফেরত স্বামী মোহাম্মদ শাহজাহান। শেষ পর্যন্ত নিজেকে ‘শুদ্ধ’ করার জন্য ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে শাহজাহানের ওই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

ভুক্তভোগী শাহজাহান ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি বাহরাইনে প্রবাসে ছিলেন। প্রায় এক যুগ আগে তার বিয়ে হয়; তিন সন্তান নিয়ে সুখের সংসার চলছিল। কিন্তু হঠাৎ করেই স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রবাস থেকে দেশে ফিরে স্ত্রীর ফিরে আসার আশায় দুই সপ্তাহ অপেক্ষা করেছিলেন শাহজাহান। কিন্তু স্ত্রী আর ফেরেননি।

অভিযোগ করে তিনি বলেন, আমি ওর কোনো অভাব রাখিনি। অথচ সে প্রতারণা করেছে। নগদ টাকা, স্বর্ণসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন,আমি দুধ দিয়ে গোসল করেছি নিজেকে মানসিকভাবে শুদ্ধ করার জন্য।

এলাকাবাসী জানান, স্ত্রী চলে যাওয়ার পর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেছিলেন শাহজাহান। ব্যর্থ হয়ে পরে স্থানীয়দের উপস্থিতিতে প্রতীকীভাবে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩ সন্তান রেখে পালিয়েছেন স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫