ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বিসিবি সভাপতির বেতন নেই, জমি বিক্রি করে চলছেন বুলবুল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বাস্তবতা হচ্ছে বিসিবির সভাপতির পদের জন্য কোনো বেতন নেই। তাই প্রশ্ন উঠেছে, তাহলে বুলবুলের সংসার চলছে কীভাবে?

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়টি খোলাসা করেছেন বুলবুল। বলেছেন, ‘ফুলটাইম ক্রিকেটকে দিচ্ছি। একটা জমি ছিল আশুলিয়াতে সেটা বিক্রি করে চলছি।’

কিন্তু জমি বিক্রির টাকায় আর কতদিন? বেঁচে থাকতে হলে তো একটা নির্দিষ্ট উপার্জনের পথ থাকতে হবে। বুলবুলের ভাষ্য, ‘না খেয়ে থাকলে কি আর করা, আপনি খাওয়াই দিয়েন (হাসি)! কিছু একটা তো করতে হবে। এমন কিছু হয়তো এখনই চিন্তা করছি না কী করব।’

এরপর যোগ করলেন, ‘একটা সময় ব্যবসা করতাম। তিন-চার মাসের মত করেছি। মোবাইল টাওয়ারে স্টিল ওয়ার্কসে কাজ করতাম, ভালো চলত। এরপর আবাহনীর কোচিংয়ে আসার পর ছেড়ে দিয়েছি।’

খেলোয়াড়ি জীবনে মোহামেডানের কাছে টাকা পেতেন বুলবুল। সেটা স্মরণ করিয়ে দিয়ে মজা করে বললেন, ‘মোহামেডান ক্লাবের কাছে পাই ২ লাখ ৪০ হাজার টাকা। এখনো ক্লাবে টাকা চাইতে গেলে লাঞ্চ খেয়ে চলে আসি! ওদের পরিবেশটা অসাধারণ।’

এদিকে গত ৬ অক্টোবরের বিসিবির নির্বাচনকে ‘নোংরামি’ আখ্যা দেন তামিম ইকবাল। নির্বাচন বয়কট করেন ২০ জনের মতো কাউন্সিলর। তবে ‘নোংরামি’ শব্দটি নিয়ে আপত্তি রয়েছে বুলবুলের, ‘নোংরামি শব্দটা মেনে নিতে পারছি না। কারণ নির্বাচনে যা কিছু হয়েছে সবকিছু গঠনতন্ত্র মেনে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিসিবি সভাপতির বেতন নেই, জমি বিক্রি করে চলছেন বুলবুল

আপডেট সময় : ০৮:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫