ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

মারা গেছে গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

গাজীপুর সাফারি পার্কের ভিতরে অসুস্থ হয়ে আরও একটি জিরাফের মৃত্যু হয়েছে। পার্ক কর্তৃপক্ষ দাবি করেছে, জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়েছিল, তার চিকিৎসাও চলছিল। গত ২০ অক্টোবর জিরাফটির মৃত্যু হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমাবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় গাজীপুর সাফারি পার্কের অভ্যন্তরে আফ্রিকান সাফারি বেষ্টনীতে পূর্ণ বয়স্ক অসুস্থ স্ত্রী জিরাফ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিন জিরাফটির মৃত্যু হলেও শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের তথ্যটি জানান পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, ২০১৩ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুর বছর থেকে দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। ফ্যালকন ট্রেডার্স নামে আন্তর্জাতিক প্রাণি বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো আমদানি করা হয়েছিল। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়।

অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। পরে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আরেকটি জিরাফ মারা গেলে স্ত্রী জিরাফটি সঙ্গীহীন অবস্থায় ছিল। সেটিও সোমাবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর চারদিন পর শুক্রবার (২৪ অক্টোবর) গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, সাফারি পার্কের একমাত্র স্ত্রী জিরাফটি অসুস্থ হয়ে পড়লে ১৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় গাজীপুর সাফারি পার্কে অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের জরুরি সভা পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের ডিন প্রফসর ড. গোলাম হায়দারকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. গোলাম আজম চৌধুরী, কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারী অফিসার ডা. এ বি এম শহীদ উল্লাহ, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারী অফিসার ডা. হাতেম সাজ্জাত ও জুলকার নাইন। গাজীপুর সাফারী পার্কের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা সরেজমিন উপস্থিত থেকে মৃত জিরাফের ময়নাতদন্ত সম্পন্ন করেন। তারা প্রতিবেদনে উল্লেখ করেন জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্ত্রী জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফশূন্য হয়ে পড়ল।

গাজীপুর ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কামাল হোসেন জানান, জিরাফ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পার্ক কর্তৃপক্ষ। ডায়েরিতে অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মারা গেছে গাজীপুর সাফারি পার্কের শেষ জিরাফটিও

আপডেট সময় : ১১:২১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫