ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
পাইকগাছায় পারিবারিক বিরোধের জেরে এক নারী ও তার মাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করেছে প্রতিপক্ষরা। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরিরাবাদে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গড়ইখালী গ্রামের মোছাঃ শিউলী বেগম (২৩), স্বামী মোঃ ইমরান শেখ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ হাফিজুর রহমান এর ছেলে মোঃ কাসেম (১৯), ও মোছাঃ কুলসুম বেগম (৩৮), মোছাঃ জোহুরা বেগম (৩০), ও মোছাঃ তানিয়া বেগম (১৯)-এর পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
ওই দিন দুপুরে বিরোধপূর্ণ জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শিউলী বেগমের বাড়ির সিমানার বেড়া ভাংতে থাকে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় শিউলী বেগম ও তার মা মমতাজ বেগম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায় এবং মমতাজ বেগম এর গলায় সহ বিভিন্ন স্থানে জখম করে। এবং শিউলী বেগমকেও মারপিট করে জখম করে।
হামলায় শিউলী বেগম ও তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে অভিযুক্ত মোঃ কাসেম শিউলীর মা মমতাজ বেগমের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিউলী বেগমের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে সরজমিন ঘুরে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, ঘটনার দিন উপরে উল্লেখিত আসামিরা সংবদ্ধ হয়ে শিউলির মা দের বাড়িতে হামলা চালিয়ে মারধর সহ বেশ ক্ষয়ক্ষতি করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান সরজমিন পরিদর্শন করেছেন। এবং উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ

আপডেট সময় : ০২:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫