ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

শাপলায় এত আবেগ, অথচ আদর্শের পেছনে শূন্যতা: ফাতিহা আয়াত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছেন শিশু, পরিবেশ ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত। ক্ষমতার প্রতীকি খেলায় প্রতীকের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়কে বেছে নেওয়ার মানসিকতা হারিয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন এই মানবাধিকারকর্মী।

‘প্রতীকের পেছনে আমাদের এত আবেগ, অথচ আদর্শের পেছনে এত শূন্যতা’ উল্লেখ করে দেওয়া পোস্টে ফাতিহা আয়াত লিখেছেন, ‘আমি বুঝি না, শাপলা প্রতীক পেলে এনসিপির কী লাভ, আর তাদেরকে এটা না দিতে পারলে অন‍্যদের কী লাভ? যে মানুষ এনসিপিকে ভোট দিবে, শাপলা ছাড়া অন‍্য প্রতীকে সে তা দিবে না? নাকি, যে তাদের ভোট দিবে না, ব‍্যালট পেপারে শাপলা দেখলে সে আর না দিয়ে পারবে না?’

তিনি লিখেছেন, ‘রাজনীতি আজ যেন অর্থহীন প্রতীকের মোহে বন্দী, যেখানে মূল বিষয় হারিয়ে গেছে ক্ষমতার প্রতীকি খেলায়। শাপলা হোক বা অন্য কিছু; প্রতীকের নয়, প্রয়োজন সেই মানসিকতার, যা মানুষকে প্রতীকের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়কে বেছে নিতে শেখায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাপলায় এত আবেগ, অথচ আদর্শের পেছনে শূন্যতা: ফাতিহা আয়াত

আপডেট সময় : ০৫:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫