ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

যুবদল নেতা ২,৬৬৪ পিস ইয়াবাসহ আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতা মো. আব্দুর রহিম মিয়াজীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের করপাটি মরগাটা এলাকায় পরিচালিত হয়। এ সময় ৯নং কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মিয়াজীকে গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ২,৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত রহিম মিয়াজী ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা বলেন, যৌথ বাহিনীর এই অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে। একইসঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুবদল নেতা ২,৬৬৪ পিস ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০৮:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫