সংবাদ শিরোনাম ::
কুমিলা-১ আসন আসনে নির্বাচনে লড়বেন খন্দকার মোশাররফ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৮:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৮টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এরমধ্যে কুমিলা-১ আসন থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী খন্দকার মোশাররফকে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিতি আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।




















