ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বাবা ইন্তেকাল করেছে চিন্তা করেছিলাম ভালো হয়ে গেছে গু যতই ধোয়া হোক গন্ধ থেকে যায় অমানুষ কখনো ভালো হয় না

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

গাজীপুরে ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে বহিরাগত হয়েও একক প্রভাব বিস্তার করছেন মো. রাকিবুল হাসান—এমন অভিযোগ দীর্ঘদিনের। তিনি গাজীপুর জেলা প্রশাসকের (রাজস্ব) দপ্তরে স্বেচ্ছাসেবী ভিত্তিতে কম্পিউটার অপারেটর হিসেবে যুক্ত থাকলেও বিভিন্ন অফিসে নিজেকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে অনিয়ম-দুর্নীতির এক অঘোষিত ‘নেটওয়ার্ক’ গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, রাকিবুল এমনভাবে প্রভাব খাটান যে ভূমি অফিসের ছোট কর্মচারীরাও থাকেন আতঙ্কে। নামজারি, খতিয়ান, নথিপত্র সংশোধন, বিভিন্ন সেবা গ্রহণ—এসব কাজে কেউ গেলে তাদের রাকিবুলের ‘চ্যানেল’ ব্যবহার করতে বলা হয়। এতে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, ফাইল আটকে রাখা, নিজের লোক দিয়ে সেবা বাণিজ্য চালানোসহ নানা অনিয়ম নিয়মিত ঘটে চলেছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে—

  • গাজীপুর ও আশপাশের একাধিক ভূমি অফিসে তার ‘একক কর্তৃত্ব’ প্রতিষ্ঠা হয়েছে;

  • প্রশাসনে পরিচয় ব্যবহার করে বদলির ভয় দেখানো হয়;

  • সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করাই তার মূল লক্ষ্য;

  • জটিল কাজ দ্রুত করে দেওয়ার নামে গড়ে উঠেছে দালালচক্র।

এমনকি জেলা প্রশাসনের আওতাধীন না হলেও উপজেলাভিত্তিক বিভিন্ন অফিসে গিয়ে উপস্থিত থেকে নির্দেশনা দিতে দেখা যায় রাকিবুলকে—যা তার নিয়োগবিধির পুরোপুরি বাইরে।

ভুক্তভোগীরা জানান, “সরকারি সেবা পেতে গেলে প্রথমেই বলা হয়—রাকিবুল ভাইয়ের সঙ্গে কথা বলেন।” ফলে সেবা পাওয়ার আগেই শুরু হয় হয়রানি। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনিক তদন্ত দাবি করেছেন।

গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন—রাকিবুলের কর্মকাণ্ড নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে, শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাবা ইন্তেকাল করেছে চিন্তা করেছিলাম ভালো হয়ে গেছে গু যতই ধোয়া হোক গন্ধ থেকে যায় অমানুষ কখনো ভালো হয় না

আপডেট সময় : ০৪:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫