ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন এ তথ্যটি সঠিক নয়। বিভিন্ন মিডিয়াতে যে নিউজ প্রচার হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয়।

এ দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিনি ব্যক্তিগত ভ্রমণে রয়েছেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টিকে গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়ে ফেসবুকে নানা প্রশ্ন করছেন নেটিজেনরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা

আপডেট সময় : ০৩:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫