ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

রেস্টুরেন্টের কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় নান্দাইল থানায় হস্থান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর বাইপাস র‍্যাব-১৪ এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে অধিনায়ক নয়মুল হাসান এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা।

এর আগে গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় ম‍্যাজিক সোয়েটারের এই নারী গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রেমিক মো. মামুন মিয়া (২৫)। এরপর ভুক্তভোগীকে স্থানীয় উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে ৩ বন্ধুসহ ধর্ষণ করে।

র‍্যাব কর্মকর্তা নয়মুল হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় র‍্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযানে কুমিল্লা সদর এবং সিদ্ধিরগঞ্জ থেকে এই ৩ আসামিকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান, র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেস্টুরেন্টের কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫