ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে আইডিএফের হামলায় কুদস কমান্ডার নিহত যুক্তরাষ্ট্র ইরানে বৃহৎ সামরিক অভিযান চালাচ্ছে মামুনুল হক-মিয়ানমার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে তেলের দাম বৃদ্ধি, উৎপাদন ও রফতানি ব্যাহত কাতারে যুক্তরাষ্ট্রের বড় রাডার ধ্বংসের দাবি ইরানের শ্যামপুরে গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক শ্যামনগর প্রেস ক্লাবে হামলায় যুবদলের ৪ নেতা বহিষ্কার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

ধর্ষণের পর হাত-পা বেঁধে শিক্ষিকাকে হত্যা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষিকাকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল।

হত্যার শিকার শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, রুমার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর এক ছেলেসন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকেন। বাড়িতে শামসুন্নাহার রুমা একাই বসবাস করছিলেন। তার বাড়িতে কয়েকবার চুরির ঘটনাও ঘটে।

পুলিশ জানান, হত্যার শিকার ওই নারীর সঙ্গে কারো পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। যারা তাকে হত্যা করেছে তারা পরিচিত হতে পারে। সে কারণে বিনা বাধায় বাড়ির দরজা ও ঘরের দরজা খোলা পেয়ে ঘরে ঢোকে। তদন্তে বেড়িয়ে আসবে হত্যার নেপথ্য কাহিনি।

গোবিন্দগঞ্জের নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা জানান, মাত্র তিন দিনে দুই নারীকে ধর্ষণের পর হত্যা ও এক তরুণীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনা আমাদের আহত করেছে। একটি সংঘবদ্ধ চক্র এসব অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহম্মদ মোজাম্মেল হক জানান, হত্যার মোটিভ নিয়ে পুলিশের ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণের পর হাত-পা বেঁধে শিক্ষিকাকে হত্যা

আপডেট সময় : ০৩:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬