ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

এবার আরও ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়ক রিয়াদসহ চারজনের রিমান্ডে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

গুলশান থানার ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলার পর এবার রাজধানীর তেজগাঁও থানাধীন এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড পাওয়া অন্য আসামিরা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক নাজমুল জান্নাত শাহ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক প্রত্যকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিট জোন প্রাইভেট লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের রাজধানীর তেজগাঁও থানাধীন গ্রিন রোড ভিকন ভিলার গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে সমন্বয়ক পরিচয়ে গত ২৬ জুন ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশে ধরিয়ে দেওয়া ও মব তৈরি করে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়। পরে আসামিরা জনতা ব্যাংকের একটি হিসাবের কয়েকটি চেকে জোর করে আবুল কালাম আজাদের সই করিয়ে নেয়। একই সঙ্গে ব্যাংক হিসাবে দ্রুত টাকা জমা করার জন্য চাপ দেয়।

এ ঘটনায় গত ১ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এর আগে ২৬ জুলাই রাতে চাঁদাবাজির সময় রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ তাদের গ্রেফতার করা হয়। পরে ওই চাঁদাবাজির মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন রিয়াদ। ওই মামলায় অন্য আসামিরাও কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবার আরও ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়ক রিয়াদসহ চারজনের রিমান্ডে

আপডেট সময় : ০৬:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫