ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন হওয়া জরুরি। তা না হলে এই জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের মানুষের আশা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন খুব দ্রুত দরকার। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, আজকে একটা পরিবর্তন চায় মানুষ। আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছেন। এই ত্যাগকে ধারণ করতে হবে।

তিনি বলেন, ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে। গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫