ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

গৌরনদীর টরকী বন্দরে বর্ষার আগেই জলাবদ্ধতা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলা পৌর এলাকার ১নং ওয়ার্ডের টরকী বন্দর-এ সামান্য বৃষ্টি হলেই হাট-বাজার, রাস্তা-ঘাট ও বাসাবাড়ি পানিতে ডুবে যায় বলে অভিযোগ উঠেছে। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে এ পরিস্থিতি নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বন্দরের ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা কার্যকর নয়। অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনায় ভরে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

টরকী বন্দর এলাকায় প্রায় ১৫টি ব্যাংক, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একাধিক মাদ্রাসা, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ছাগল হাট এলাকার বাসিন্দা মো. ফাহাদ মিয়া বলেন, ড্রেন ছোট ও অপর্যাপ্ত হওয়ায় পানি নামতে দেরি হয়। পাশাপাশি রাস্তার বিভিন্ন জায়গায় ময়লা জমে গর্ত সৃষ্টি হয়েছে, যা বৃষ্টির পানিতে ঢেকে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

চাল ব্যবসায়ী মো. কাশেম ঘরামী জানান, বৃষ্টি হলে লোড-আনলোড কাজ ব্যাহত হয় এবং ক্রেতা কমে যায়, ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে। তিনি দ্রুত ড্রেনেজ ও রাস্তা সংস্কারের দাবি জানান।

টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও বাস্তব অগ্রগতি হয়নি। বর্ষার আগে কাজ শেষ না হলে ব্যবসায়ীরা আরও বিপাকে পড়বেন।

এ বিষয়ে মো. ইব্রাহীম বলেন, ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে যাতে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করা হয়। প্রয়োজনে দায়িত্বে অবহেলা করলে ঠিকাদারদের লাইসেন্স বাতিলের কথাও ভাবা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গৌরনদীর টরকী বন্দরে বর্ষার আগেই জলাবদ্ধতা

আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬