সংবাদ শিরোনাম ::
আল নাসরের টানা ১৪ জয়, রেকর্ড গড়ে শীর্ষে অবস্থান
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০২:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়েছে আল নাসর। শনিবার আল আখদুদের মাঠে ২-০ গোলে জয় পেয়ে ক্লাব ইতিহাসে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে তারা।
দলের এই ঐতিহাসিক ম্যাচে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং জোয়াও ফেলিক্স। ম্যাচের ১৫তম মিনিটে কাছ থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটি চলতি মৌসুমে তার ২৪তম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আল নাসর ব্যবধান দ্বিগুণ করে। কিংসলে কোমানের হেড পোস্টে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন জোয়াও ফেলিক্স।
এই জয়ের পর ২৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে তারা পাঁচ পয়েন্ট এগিয়ে আছে এবং হাতে রয়েছে আরও ছয়টি ম্যাচ।
এর মাধ্যমে আল নাসর ২০১৩–১৪ মৌসুমের টানা ১৩ ম্যাচ জয়ের আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল।


























