ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

আগামী ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এবারের আসরটি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবং এটি নারী ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার কাঠামোর বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিযোগিতায় মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮.৭৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০৮ কোটি টাকা), যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। এবার প্রথমবারের মতো ১২টি দল অংশ নেবে।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৮ কোটি ৮০ লাখ টাকা), আর রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।

এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার বরাদ্দ রাখা হয়েছে। কোনো দল ম্যাচ না জিতলেও প্রতিটি অংশগ্রহণকারী দেশ ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার পাবে।

এই হিসাব অনুযায়ী অংশগ্রহণ করলেই বাংলাদেশ নারী ক্রিকেট দল অন্তত ৩ কোটি টাকার বেশি আয় নিশ্চিত করবে বলে জানা গেছে।

আইসিসির মতে, নারী ক্রিকেটের প্রসার ও প্রতিযোগিতামূলক মান বৃদ্ধি করতেই এবার প্রাইজমানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬