সংবাদ শিরোনাম ::
জিমখানা লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০১:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উদ্ধারকর্মীরা লেকের পানিতে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
নিহত দুই শিশু হলো আলামিন (৭) ও ইব্রাহিম (৫), যারা আপন ভাই। তাদের বাবার নাম শাহ আলম। পরিবারটি ফতুল্লা এলাকার কাশীপুরের খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি চৌহালী উপজেলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই ভাই জিমখানা লেকে গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানানো হয় এবং উদ্ধার অভিযান শুরু হয়।
রাতভর তল্লাশির পর একপর্যায়ে লেকের পানির নিচ থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















