ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু এলপিজি ও অটোগ্যাসের দাম আবার বাড়ল

বিএনপির নারী আসনে মনোনয়ন চাইলেন অভিনেত্রী চমক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে একই আসনকে কেন্দ্র করে কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীন-এর মতো পরিচিত ব্যক্তিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শুক্রবার থেকে শুরু হওয়া মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তিনি জানান, দেশের জন্য বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে যুক্ত হতে চান। তিনি বলেন, একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকে বেছে নিয়েছেন এবং দল সুযোগ দিলে তিনি কৃতজ্ঞ থাকবেন।

সাক্ষাৎকার বোর্ডের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে সেবা করার পাশাপাশি দেশের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী বলেও জানান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন যাত্রার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দেন চমক, যা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। এরপর টেলিভিশন নাটক ও বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির নারী আসনে মনোনয়ন চাইলেন অভিনেত্রী চমক

আপডেট সময় : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬