ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু এলপিজি ও অটোগ্যাসের দাম আবার বাড়ল

গাজীপুরে অস্ত্রের মুখে অপহরণ করা ইমামের মেয়ে উদ্ধার ও গ্রেফতার ১

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে আলোচিত কিশোরী ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ লাল চান মিয়া।

পুলিশ জানায়, ফারিহাকে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার জবানবন্দি নেওয়া হবে। এতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল নিজ বাড়ি থেকে বাবার সামনে অস্ত্রের মুখে কিশোরী ফারিহাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে একই এলাকার আবিদ (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এতে বলা হয়, অভিযুক্ত আবিদসহ একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার মেয়ে ফারিহাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন সকালে ফারিহা মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে পরদিন তাকে ফিরিয়ে আনা হলেও পরবর্তীতে আবারও হামলা ও অপহরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এতে অভিযোগ করা হয়, একদল সশস্ত্র ব্যক্তি ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই অভিযুক্তরা কিশোরীকে নিয়ে পালিয়ে যায়।

তবে মামলার তদন্ত কর্মকর্তা জানান, ছেলে ও মেয়ের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় এবং সম্ভাব্য প্রেমের সম্পর্ক ছিল। ১৪ এপ্রিল তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলেও দাবি পুলিশের। পরদিন স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে আনা হলেও দরবারে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে অস্ত্রের মুখে অপহরণ করা ইমামের মেয়ে উদ্ধার ও গ্রেফতার ১

আপডেট সময় : ০৪:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬